May 26, 2026, 9:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

ব্যাপারী অটো রাইচ মিলে বয়লার মেশিনের উপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কবুরহাটে একটি অটো রাইস মিলের বয়লার মেশিনের উপর থেকে নিচে পড়ে নাইম হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে কবুরহাট ব্যাপারী এগ্রোফুড অটো রাইচ মিলে এ ঘটনা ঘটে।
মৃত নাইম হোসেন রাজশাহী জেলার পুটিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের শহিদ ফকিরের ছেলে। তিনি কবুরহাট বাজার এলাকায় ভাড়া থেকে ওই রাইচ মিলের হেলপার হিসেবে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান।
স্থানীয়রা জানান, কবুরহাট এলাকার ব্যাপারী এগ্রোফুড অটো রাইস মিলে রাতে নাইট ডিউটিতে হেলপারের কাজ করছিলেন নাইম। সকালের দিকে রাইচ মিলের বয়লার মেশিনে পানি শেষ হলে পানি চালু করতে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে শ্রমিকরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, রাইস মিলের বয়লার মেশিনের পানি শেষ হওয়ায় পানি দিতে গেলে নিচে পড়ে মারা যায় নাইম। তবে এ বিষয়ে স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net