April 18, 2026, 5:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব

আরবে সিনেমা হল উন্মুক্ত, দলে দলে টিকেট কেটে ছবি দেখছেন লাখ সৌদি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/আল আরাবিয়া নিউজ/
পুরোন আমলের ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে কোনো সিনেমা হল ছিল না সৌদি আরবে। বহুসংখ্যক মানুষ এক জায়গায় সমবেত হয়ে সিনেমা দেখবেন- এমন সুযোগ ছিল না। বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশের ক্রাউন প্রিন্স হওয়ার পর ২০১৮ সালের এপ্রিলে প্রথমবারের মতো সিনেমা হলে গিয়ে ছবি দেখার সুযোগ হয় সৌদি নাগরিকদের।
অবস্থা বদলে গেছে। মানুষও পরিবর্তনে খুশী। তারা দলে দলে সিনেমা হলে যাচ্ছে। সিনেমা দেখছে। ভারতসহ সারা বিশ^ থেকে নেয়া হচ্ছে এসব সিনেমা।
দশটির সংস্কৃতি মন্ত্রণালয়জানায় সৌদি আরবে সিনেমার টিকিট বিক্রি বৃদ্ধি পেয়েছে ২ হাজার ৬০৫ শতাংশ। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় তারা।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে সিনেমার টিকিট ক্রয়বাবদ সৌদি নাগরিকরা ব্যয় করেন ২০ লাখ ডলার। আর ২০২১ সালে এই ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ কোটি ৪৮ লাখ ডলার। শতকরা হিসাবে ৩ বছরে এই বৃদ্ধির হার ২ হাজার ৬০৫ শতাংশ।
সিনেমা প্রদর্শন বাণিজ্যের এই রমরমা পরিস্থিতিতে দেশটিতে প্রায় সর্বত্র গড়ে উঠছে সিনেমা হল। সংস্কৃতি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশটিতে সিনেমা হলের সংখ্যা ৫৪টি। এসব হল নির্মাণ করা হয় ২০২০ ও ২০২১ সালে।
সিনেমা হল নির্মাণের পাশাপাশি নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি গঠনেও মনযোগ দিয়েছে সৌদি আরব। বড় আকারের চলচ্চিত্র উৎসবও আয়োজন করছে দেশটি।
উদাহারণ হিসেবে বলা যায়, ২০১৯ সালে জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন। সেই উৎসবে বাইরের বিভিন্ন দেশের পাশাপাশি সৌদি আরবের চলচ্চিত্রও প্রদর্শিত হয়েছিল।
প্রথম যে সেনেমাটি প্রদর্শিত হয়, সেটির নাম ‘ব্ল্যাক প্যান্থার’। রাজধানী রিয়াদের এমসি থিয়েটারে দেখানো হয়েছিল হলিউড জায়ান্ট মারভেল পিকচার্সের ওই সিনেমা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net