October 16, 2026, 8:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়ায় পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অপরাধে দর্জির যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীরনের দায়ে অভিযুক্ত আবু হানিফ ওরফে হানিফ দর্জির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৮ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আবু হানিফ কুমারখালী উপজেলার হাবাসপুর বাসিন্দা।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর হানিফ দর্জির দোকানের সামনে শিশুটি গেলে তাকে পুতুলের জামা বানিয়ে দেওয়ার নাম করে দোকানের ভেতরে নিয়ে যৌন নিপীড়ন করা হয়। হানিফ এ ঘটনা কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয় দেখায়। বাড়ি ফিরে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বললে তার মা অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।
পরে শিশুর বাবা বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা কুমারখালী থানার এসআই মাসুদুর রহমান আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
জরিমানার এক লাখ টাকা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে বলেও রায়ে আদালত উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net