April 24, 2026, 10:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে অগ্নিকান্ড ; ২৬ দিন পর আরও ১ জনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই অগ্নিকান্ডে মৃতের সংখ্যা দঁড়িয়েছে ৫ জনে। মৃতের নাম
বিদ্যুৎ হোসেন (২৫)। বিদ্যুৎ ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালি এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ওই পেট্রোল পাম্পে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বিদ্যুৎতের চাচাতো ভাই মাহাবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ আগস্ট ঐ অগ্নিকান্ডের ঘটনাপি ঘটে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ওই পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ গুরুতর ক্ষত নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের মাত্র ১৭ শতাংশ দগ্ধ হয়।
গত ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল (৩৫) ও একই এলাকায় তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬) নিহত হন। এর আগে গত ১৩ আগষ্ট দিবাগত রাত ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মো. রাজিব উদ্দিন (২৫) নামে একজনের মৃত্যু হয়। পরবর্তীতে গত ১৮ আগস্ট ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জয়নালের ছেলে রিমন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় গত ১৩ আগষ্ট ভোরে তাকে সেখানে ভর্তি করা হয়েছিল।
ওসি মজিবুর জানান এখনও আহত রয়েছেন আরো কয়েকজন। অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net