July 16, 2026, 6:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই

৬১টি জেলা পরিষদে আ.লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ৫০০, শনিবার চুড়ান্ত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আসন্ন দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেছে ৫০০ জন মনোনয়নপ্রত্যাশী। শনিবার বিকেল ৪টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।
জেলা পরিষদ ও সংসদীয় আসনের উপনির্বাচন উভয় ক্ষেত্রেই আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা। সেই হিসাবে জেলা পরিষদ নির্বাচনে এক কোটি ২৫ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।
এর আগে রোববার সকাল ১০টায় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা দেওয়ার কাজ চলে। এ সময় আগ্রহী প্রার্থীদের নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে শোডাউন দিতে দেখা গেছে। এ ছাড়া স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পার্টি অফিস ও আশপাশের এলাকা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net