March 25, 2026, 1:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

কুষ্টিয়ার ভুমি অফিস সহকারী রাজ্জাক হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে কুমারখালীর উপজেলার ভূমি কার্যালয়ের অফিস সহকারী আব্দুর রাজ্জাক (৫৫) হত্যা মামলার
প্রধান আসামী ও মামলার সন্দেহভাজন আরও ৩ জন গ্রেফতার হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) র‍্যাব-১২ কুষ্টিয়া বিষয়টি নিশ্চিত করেছে।
কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কোমান্ডার ক্সোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কোমরকান্দী এলাকার মৃত আকরাম বিশ্বাসের ছেলে শহিদুল বিশ্বাস (৪৭), একই এলাকার মৃত আকবর শেখের ছেলে ছদ্দিন (৪০), এবং লাচেন জোয়াদ্দারের ছেলে রাশেদ জোয়াদ্দার (৩৫)।
র‍্যাব সুত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামের রাজ্জাককে হত্যা করা হয়। হত্যাকান্ডের আগের রাতে একজন সন্দেহভাজন চোরকে আশ্রয় দেওয়া ও পুলিশের নিকট সোপর্দ করাকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্যদের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। নিহত রাজ্জাক পরের দিন সকালে কোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক চায়ের দোকানে চা খাওয়ার সময় আসামিপক্ষের লোকজন সেখানে উপস্থিত হলে পূর্বের রাতের ঘটনা নিয়ে তর্কের এক পর্যায়ে এ হত্যাকান্ড সংঘটিত হয়।
নিহতের স্ত্রী রেবেকা বেগম বাদী হয়ে পরদিন ১১ সেপ্টেম্বর কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net