March 12, 2026, 12:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

আওয়ামী লীগের সামনে ৪ বিপদ, একা সামাল দিতে পারবে না/ কুষ্টিয়াতে ইনু

দৈনিক কুষ্টিয়া অনলইন/
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন আওয়ামী লীগের সামনে ৪টি সমুহ বিপদ। যা মোকাবেলা করার ক্ষমতা আওয়ামী লীগের একার নেই। এই ৪ বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে ১৪ দলীয় জোটকে শক্তিশালী করার বিকল্প নেই।’ এগুলো হলো বাজার সিন্ডিকেট, সম্পদ লুটকারী, ক্ষমতাবাজি ও অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা।
তিনি বলেন আওয়ামী লীগের একলা চলো নীতিকে আত্মঘাতী বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘১৪ দলীয় জোট মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও প্রগতিশীল দলগুলোর একটি আদর্শিক জোট। আওয়ামী লীগের একার পক্ষে ৪টি বিপদ মোকাবিলা সম্ভব নয়। তাই ১৪ দলীয় জোটকে শক্তিশালী অবস্থানে নিয়ে আগামী নির্বাচন করতে হবে।
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার দুপুরে জাসদের খুলনা বিভাগীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। বিভাগের ১০টি জেলা ও একটি মহানগর কমিটির নের্তৃবৃন্দকে সাথে নিয়ে ইনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন শুরু করেন।
জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও স্থানীয় নেতৃবৃন্দ।
ইনু বলেন পরীক্ষিত একটি আর্দশিক জোট ছেড়ে আওয়ামী লীগ কোন দিকে যেতে চায় বুঝতে সমস্যা হচ্ছে। তারা যদি মনে করে প্লাটফরমটির আর তোন প্রয়োজনীয়তা নেই। তারা ভুল করবে। অতীতে এ ধরনের ভুল অনেকেই করেছে। তার মাশুলও দিয়েছে।
তিনি বলেন আওয়ামী লীগ কোন সাধারণ দল নয়। এটা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দল। এ দেশ অর্জনের ত্যাগ তাদের ঘরে রাখতে হবে। অন্যের হাতে তুলে দেয়া যাবে না। অন্যরা এর মুল্য অতঅতে বুঝেনি। ভবিষ্যতেও বুঝবে না।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net