March 12, 2026, 11:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

কুষ্টিয়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ/ যে কোন মূল্যে সম্প্রীতি রক্ষার অঙ্গীকার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশে যে কোন মূল্যে সমাজের সকল মানুষের সাথে মানুষের সম্প্রীতি ধরে রাখতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। বক্তারা বলেছেন সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সকল মানুষের মাঝে সম্প্রীতিই আবহমান বাঙালী জাতির বৈশিষ্ট।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশে জেলার সব ধর্মের এবং সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আকম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া -৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী মো. রবিউল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আরিফুজ্জামান, নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম মুস্তানজীদ, কুষ্টিয়া জজ কোর্টের জিপি আখতারুজ্জামান মাসুম, কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান অরুণ, বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমিনুল হক রতন, বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল আলম টুকু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।


বক্তারা বলেন এই মুহুর্তে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোন ঘাটতি নেই। এটা ধরে রাখতে হবে। কারন দেশের উন্নয়নই শেষ কথা। উন্নয়নের চলমান ধারা বজায় রাখতে ও এটাকে আরো বেগবান করতে এই সম্প্রীতি ধরে রাখতে হবে।
সমাবেশে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধর্মের মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোলমডেল। কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net