June 18, 2026, 5:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

মুক্তিযুদ্ধে পাকিস্তানের নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে গণ্য করার প্রস্তাব দুই মার্কিন আইনপ্রণেতার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিতে মার্কিন পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের দুই আইনপ্রণেতা স্টিভ শেবোট এবং রোহিত খান্না।
শুক্রবার (১৪ অক্টোবর) এই দুই প্রভাবশালী কংগ্রেস সদস্যের উত্থাপিত ৮ পৃষ্ঠার প্রস্তাবনায় মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর নিপীড়নের বিষয়ে তুলে ধরা হয়। এতে বলা হয়, ১৯৭১ সালে বাঙালি এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর পাকিস্তানি সেনাবাহিনী যে নির্যাতন চালিয়েছে তা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ। ওই ঘৃণ্য অপরাধ কোনোভাবেই ভুলে যাওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেন শেবোট। এসব অপরাধের জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত বলেও উল্লেখ করা হয়।
টুইটারে রিপাবলিকান কংগ্রেস সদস্য স্টিভ শেবোট বলেন, আমাদের স্মৃতি থেকে এই গণহত্যার শিকার হওয়া লাখ লাখ মানুষের কথা মুছে যাওয়া কোনোভাবেই উচিত নয়। গণহত্যার স্বীকৃতি প্রদান ঐতিহাসিক রেকর্ডকে আরও সমৃদ্ধ করে, আমাদের সহকর্মী আমেরিকানদের আরও শিক্ষিত করে তোলে এবং অপরাধীদের জানতে দেয় যে এই ধরনের অপরাধ সহ্য করা হবে না বা, ভুলে যাওয়া হবে না।
স্টিভ শেবোট। ছবি: সংগৃহীত
ভারত-আমেরিকান আইনপ্রণেতা ডেমোক্র্যাট রোহিত খান্না এবং রিপাবলিকান স্টিভ শেবোট মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যাকে স্বীকৃতি দিতে মার্কিন প্রেসিডেন্টের প্রতিও আহ্বান জানান। আন্তর্জাতিক আইন মেনে গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার কথাও বলা হয়। সেই সাথে প্রস্তাবনায় বলা হয়, এমন গণহত্যা সংঘটনের জন্য বাংলাদেশের প্রতি আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করা উচিত পাকিস্তানের।
স্টিভ শেবোট বলেন, অন্যান্য গণহত্যার মতোই তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ, বর্তমান বাংলাদেশে সংঘটিত হয়েছিল পাকিস্তান কর্তৃক এক ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধ। গণহত্যার শিকার লাখ লাখ মানুষের বড় অংশই ছিল হিন্দু জনগোষ্ঠী। আমার মতে, এই অপরাধকে গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি। এই স্বীকৃতি আদায়ের কাজই আমরা করছি।
দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূ-রাজনীতির পটপরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই গণহত্যার স্বীকৃতি। রিপাবলিকান ও ডেমোক্র্যাট এই দুই কংগ্রেসম্যানের প্রয়াসকে স্বাগত জানিয়েছে সেখানকার বাংলাদেশি সম্প্রদায়। ১৯৭১ সালে স্বজন হারানো সেলিম রেজা নুর বলেন, ৫১ বছর পর যেন মুক্তির স্বাদ পেলাম। আমাদের দেশে সংঘটিত গণহত্যা অবশেষে মার্কিন কংগ্রেসে স্বীকৃতি পেতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net