February 28, 2026, 4:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

অফিস সময় ৯-৪টা, কার্যকর ১৫ নভেম্বর থেকে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকারি, স্বায়ত্তশাসিত , আধা-স্বায়ত্তশাসিত আধা-সরকারি, প্রতিষ্ঠানের সময়সূচি নতুনকরে নির্ধারণ করেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকাল ৪টায়।
সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের অফিসের এ নতুন সময়সূচি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্র্নিধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বর্তমানে অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
তিনি বলেন, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত তারা নেবেন। এছাড়া স্কুল কলেজের সময়সূচির বিষয়ে উনাদের (শিক্ষা মন্ত্রণালয়) কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে।
বিদ্যুতের জন্য সময়সূচি ১ ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছিল জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এখনো সেটাই আছে। এখন এটা ৯-৪টা করে দেওয়া হলো। কারণ শীতকালে সকাল ৮টায় অফিসে আসতে অসুবিধা হবে।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস সময়সূচি ১ ঘণ্টা কমিয়ে দেয়া হয়েছিল। এটার প্রতিফলন কী বা কোনো আউটপুট আছে কী না- জানতে চাইলে তিনি বলেন, আছে। ডিস্ট্রিবিউট হয়ে গেছেতো। এক ঘণ্টা আগে ছুটি হয়ে যাচ্ছে। এর ফলে ওই সময়টাতে বেশি বিদ্যুৎ বাইরে (অন্য কোনো প্রতিষ্ঠান বা আবাসিকে) দেওয়া সম্ভব হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net