April 29, 2026, 8:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

কুষ্টিয়াতে পদ্মায় জেলের জালে মিঠা পানির কুমির

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারায় শুক্রবার সন্ধ্যায় একটি কুমির ধরা পড়ে। কুমিরটির ওজন প্রায় ৩৫ কেজি। বনবিভাগের কর্মকর্তারা এটিকে মিঠা পানির কুমির চিহ্নিত করে ঐ রাতেই পদ্মাতে অবমুক্ত করে দেন।
পদ্মার হার্ডিং ব্রীজ সংলগ্ন নদীতে জেলের জালে ধরা পড়ে কুমিরটি।
কুষ্টিয়া বনবিভাগীয় কর্মকর্তা জিএম মো. কবির জানান শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে পদ্মা নদীর পুরাতন ফেরিঘাট এলাকায় জেলে আবুল কালাম আজাদের জালে আটকে যায় ওই কুমিরটি।
তিনি জানান এ ধরনের কুমিরকে মিঠা পানির কুমির বলা হয়। এটি লম্বায় ৬ ফুট এবং চওড়ায় আড়াই ফুটের মত। বাদামি রংয়ের এই কুমিটির ওজন প্রায় ৩৫ কেজি। তিনি বলেন এটি পদ্মার ভারত অংশে বেশ দেখা যায়। তার ধারণা গত বর্ষায় ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় এটি নদী দিয়ে এখানে এসে থাকতে পারে।
তিনি জানান এ ধরনের কুমির পদ্মাতে আগে দেখতে পাওয়া যায়নি।
জালে কুমির আটক হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে শত শত মানুষ কুমিরটিকে একনজর দেখার জন্য সেখানে ভিড় জমায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান বন বিভাগ এবং উপজেলা প্রশাসনের উপস্থিতিতে রাতেই কুমিরটিকে আবার পদ্মা নদীতেই অবমুক্ত করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net