October 16, 2026, 7:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকা খুন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরে রোকসানা খানম (৫২) নামের জেলা স্কুলের এক শিক্ষিকাকে হত্যা করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) ১২টার দিকে কুষ্টিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাউজিং ডি ব্লক এলাকার এ/২৮৫ নম্বর নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রোকসানা খানম কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকা।
পুলিশ জানায় মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান নিহতের স্বামী মোস্তাফিজুর রহমান যশোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসাবরক্ষক পদে চাকরি করেন। তাদের কোনো সন্তান নেই।
ওসি নিহতের স্বজনদের বক্তব্য নিয়ে জানান রোকসানার স্বামী যশোরেই থাকেন। মাঝেমধ্যে কুষ্টিয়ায় আসেন। । রোকসানা একা বাসায় থাকতেন। মাঝে মধ্যে রোকমানার শাশুড়ী তার সঙ্গে থাতদেন। তিনিও কয়েকদিন ধরে ঢাকায়। বাসায় একা ছিলেন রোকসানা। সকালে তার সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
স্বজনরা বলেন, রোকসানা খুব ভালো মানুষ ছিলেন। কারো সঙ্গে কারও শত্রুতা ছিল বলে জানা নেই।
ওসি জানান পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net