February 7, 2026, 1:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

কুষ্টিয়ায় কৃষকের তিন বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুস্কৃতিরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মাঠে এক কৃষকের কেটে রাখা ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুস্কৃতিরা। ঘটনা শুক্রবার রাতের।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক রেজাউল ইসলাম।
কৃষক রেজাউল অভিযোগে জানান, চারদিন আগে ধান কাটেন তিনি। ধানের গোড়া না শুকানোর কারনে অন্যসব কৃষকের মতো তিনিও কাটা ধান মাঠে রেখে আসেন শুকানোর জন্য। শুক্রবার রাতে কে বা কারা ঐ ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
কৃষক রেজাউলি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল বলেন বিষয়টি দুঃখজনক। এ ধরনের ঘটনা গতবছরেও ঘটেছিল বলে তিনি জানান। এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে তিনি জানান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানেিয়ছেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি ঐ কৃষকের সাধারণ ডায়েরী গ্রহন করেচেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net