August 25, 2026, 11:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

ইসলামী বিশ্ববিদ্যারয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২০২৩ বাস্তবায়নের অংশ হিসেবে আজ (১১ ডিসেম্বর ২০২২ তারিখ, রবিবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে সকাল ১০.০০ টায় এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, কম্পিউটার ও ইন্টারনেট ব্রাউজিংয়ের প্রাথমিক জ্ঞান না থাকলে কাজ সম্পাদনে নির্ভরতা ও বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের গতি বাঁধাগ্রস্থ হবে। অবাধ তথ্যপ্রবাহের এ যুগে আমরা অনেক পিছিয়ে পড়বো। বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লব অতিক্রম করে ৫ম শিল্পবিপ্লবের দিকে অগ্রসর হচ্ছে। সকলকে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আবারও আহŸান জানিয়ে তিনি বলেন, তাতে দেশ, সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। তিনি আরও বলেন, একটি কাঠামোর মধ্যে সঠিক পথে এবং সঠিত গন্তব্যে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ২০০৯ সালে মহান জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাশ হওয়ার পর তথ্যের অবাধ প্রবাহ এবং চাহিদামাত্র তথ্য দেয়ার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির সদস্য ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইনচার্জ) ড. আমানুর আমান। রিসোর্স পারসন ছিলেন কমিউনিকেশন এ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের খন্ডকালীন শিক্ষক ড. অলিউর রহমান।সভাপতিত্ব করেন তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির আহŸায়ক প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন আজাদ।
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক রাজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, প্রেস প্রশাসক ড. মোঃ সাজ্জাদ হোসেন, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, চীফ মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোঃ সিরাজুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ নওয়াব আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মোঃ জাকির হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেক, ফোকাল পয়েন্ট (তথ্য অধিকার)কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (জনসংযোগ) সাহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net