August 25, 2026, 1:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের দুটি জেলাতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। জেলা দুটি চুয়াডাঙ্গা ও রাজশাহী। এটি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে তিনদিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। এ জেলায় এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার চুয়াডঙ্গায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫।
রাজশাহীতে শুক্রবার ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার এই তাপমাত্রা ১০.০।
তাপমাত্রার প্রভাবে শেষ রাত থেকে দুটি জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে। একই সাথে বেড়েছে শীতের তীব্রতা।
আবহাওয়া কর্মকর্তা রকিবুল হাসান জানান আরও দুএকদিন এই ধারা অব্যাহত থাকতে পারে।
সামনে একাধিক শৈতপ্রবাহের পূর্বাভাস ও রয়েছে বলে তিনি জানান।
চুয়াডাঙ্গায় জনজীবনে শৈতপ্রবারে প্রভাব পড়েছে। সকালে সূর্য দেখা দিলেও শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। কারন রোদের প্রখরত নেই।
জেলার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে শিশু ও ডায়রিয়া রোগী বেড়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক সাজ্জাত হাসান জানান প্রতিদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৫০-৬০ জন রোগী ভর্তি হচেছ ডায়রিয়া, শ্বাসকষ্ট ও শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net