July 16, 2026, 5:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর

ইভিএম নয়, ৩০০ আসনেই ভোটগ্রহণ ব্যালটে: ইসি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে বক্তব্য রাখছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম । ছবি: মহিউদ্দিন আলমগীর/স্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত নির্বাচন কমিশনারদের বৈঠক শেষে কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘৩০০ আসনেই ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন।’
এর কারণ জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনী রোড ম্যাপে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছিল। এই লক্ষ্য ৮ হাজার কোটি টাকার প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল। কিন্তু সরকার সেই প্রকল্পটি অনুমোদন করেনি। অন্য দিকে বিদ্যমান ইভিএম সংস্কারে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা প্রয়োজন। সেই টাকা দিতেও অর্থ মন্ত্রণালয় অপারগতা প্রকাশ করেছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ইভিএম নিয়ে ঐক্যমতের অভাব ছিল। এই সব বিষয় বিবেচনায় নিয়ে কমিশন হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net