August 27, 2026, 7:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

বেনজেমার হ্যাটট্রিকে ফাইনালে রিয়াল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বার্সেলোনাকে গুঁড়িয়ে কোপা দেল রের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ।
কাম্প নউয়ে বুধবার (০৫ এপ্রিল) রাতে সেমিফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে মাদ্রিদের দলটি। ভিনিসিউস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করেন করিম বেনজেমা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ২০১৪ সালের পর প্রথমবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠল রিয়াল।
আগামী ৬ মের ফাইনালে আনচেলত্তির দল খেলবে ওসাসুনার বিপক্ষে। শেষ চারে দুই লেগ মিলিয়ে আথলেতিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে ২০০৫ সালের পর প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে ওসাসুনা।
সবশেষ দুই ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখে ১০ গোল করল রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে গত রবিবার লা লিগার ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ৬-০ গোলে হারানোর পথে হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন বেনজেমা।
রিয়ালের লিগ শিরোপা ধরে রাখার আশা ফিকে হয়ে গেছে এরই মধ্যে। ২৭ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে ১২ পয়েন্টে। চ্যাম্পিয়ন্স লিগে তারা টিকে আছে ভালোভাবেই। এই মাসে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে খেলবে চেলসির বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net