October 15, 2026, 1:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

সামাজিক সংগঠন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার কার্যক্রম অব্যাহত থাকুক : ড. আমানুর আমান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় যে সামাজিক সংগঠনগুলো অব্যাগতভাবে কাজ করে চলেছে স্বপ্ন প্রয়াস যুব সংস্থা সেগুলোর অন্যতম। এই সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
ড. আমান শুক্রবার বিকেলে স্বপ্ন প্রয়াস যুব সংস্থার উদ্যোগে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ কালে এ কথা বলেন।
তিনি বলেন, স্বপ্ন প্রয়াস যুব সংস্থা একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন। তারা নিজেরা নিজেদের জমানো টাকায় মানবতার কল্যাণে কাজ করে। অসুস্থ্যদের পাশে দাঁড়ায়, শীতার্থদের জন্য শীতবস্ত্র বিতরণ, অনাহারীর মুখে খাবার তুলে দেওয়ার মতো কাজও তারা করে থাকে। একই সাথে বাল্যবিয়ে রুখতে সাহসী ভুমিকাও পালন করেছে এই সংগঠন। আশা করি স্বপ্ন প্রয়াস যুব সংস্থা সামনে আরো ভালো ভালো কাজ করবে।
সংগঠনের সভাপতি সাদিক হাসান রহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আমানুর আমান।
সংগঠনের সহ-সভাপতি ফারসা নাহার নৌশি, সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি সাদিক হাসান রহিদ বলেন, আমরা বন্ধুরা মিলে একটু একটু করে সঞ্চয় করে রাখা অর্থ দিয়ে সমাজের বিভিন্ন ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি।ভবিষ্যতে আরও ভালোকিছু করতে সকলের সহযোগীতাও কামনা করেন।
কুষ্টিয়ায় স্বপ্ন প্রয়াস যুব সংস্থা একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে, এবং একটি মানব কল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘ ৫ বছর ধরে কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net