July 16, 2026, 5:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর

পদ্মা সেতু ছাড়া/ঈদে মহাসড়কে চলবে মোটরসাইকেল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে থাকছে না বিধিনিষেধ। তবে শুধু পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো যাবে না। এ সব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার (৯ এপ্রিল) বনানী বিআরটিএ কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।
এর আগে গত ঈদুল আযহার আগ ও পরে সাত দিন মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশনা ছিল সড়ক বিভাগের। সেই নির্দেশনায় বলা হয়েছিল, যদি ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন— এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেলে চলাচল করা যাবে না। ভাড়ায় চালিত মোটরসাইকেল শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলতে পারবে। এছাড়া এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। কিন্তু এবার মোটরসাইকেল চলাচলে থাকছে না কোনো বিধিনিষেধ।
মন্ত্রী বলেন, ঈদের আগের তিনদিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঈদের আগের পাঁচ দিন ও ঈদের পরের সাত দিন ২৪ ঘণ্টা জ্বালানি তেলের পাম্প খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net