June 17, 2026, 9:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

মামলার তুলনায় বিচারক সংখ্যা কম, ফলে দীর্ঘসূত্রিতা বাড়ছে: প্রধান বিচারপতি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশে মামলার তুলনায় বিচারকের সংখ্যা খুবই কম। মামলার দীর্ঘসূত্রিতা ফলে বাড়ছে। তারপরও বিচারকরা মামলাজট কমানোর সাধ্যমতো চেষ্টা করছেন। সেইসঙ্গে দ্রুত নতুন বিচারক নিয়োগের কার্যক্রম চলছে।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ নামে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এই দেশে ৪০ লাখ মামলার জন্য বিচারকের সংখ্যা মাত্র দুই হাজার। এ বিচারকের সংখ্যা একবারেই কম। এরইমধ্যে ১০২ জন বিচারকের নিয়োগের কাজ চলছে, যা পুলিশি তদন্তের পর্যায়ে রয়েছে। আরও ১০০ বিচারক নেওয়ার কাজ প্রক্রিয়াধীন আছে।
হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, এ রাষ্ট্রের মালিক জনগণ। আদালতে আগত বিচারপ্রার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা কাজ করছি। এজন্য জেলায় জেলায় ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে। এ লক্ষ্যে সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। জেলায় জেলায় ৫০ লাখ টাকা করে দেওয়া হবে ন্যায়কুঞ্জ নির্মাণে। আমরা ঠিকাদারদের বলবো, এটি নির্মাণে যাতে কোনোরকমেই অপব্যবহার না হয়।
এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার তোফায়েল হাসান, মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েলসহ জেলার আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net