March 18, 2026, 7:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ/ছয় নিত্যপণ্য আমদানির নিশ্চয়তা দেবে ভারত এই অপেক্ষায় বাংলাদেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কিছু নিত্যপণ্য আমদানির সংকট মোকাবিলায় ছয়টি পণ্য আমদানি করতে ভারতের কাছে কোটা চেয়ে এখনও অপেক্ষা করছে বাংলাদেশ। তবে ভারত সরকারের সংশ্লিষ্ট বিভাগ মনে করে, বাংলাদেশের পক্ষ থেকে যে পরিমাণ পণ্যের আমদানি কোটা চাওয়া হয়েছে তা পরিমানের দিক থেকে অনেক বেশি। বাংলাদেশের জন্য এতো পরিমাণ পণ্যের প্রয়োজন হয় না। তাই বিষয়টি বিচার-বিশ্লেষণ করছে তারা। পণ্যগুলো হলো চাল, গম, চিনি, পেঁয়াজ, আদা ও রসুন।
নয়াদিল্লিতে গত ২২-২৩ ডিসেম্বর বাংলাদেশ-ভারত বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঐ পণ্যগুলো আমদানিতে বার্ষিক কোটা চায় বাংলাদেশ। কোটা পাওয়া গেলে ভারত যখন-তখন বাংলাদেশে এসব পণ্য রফতানি বন্ধ করে দিতে পারবে না।
ভুটান ও মালদ্বীপকে এ কোটা-সুবিধা দিয়ে আসছে ভারত।
বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চাল, চিনি, ডাল, আদা, রসুন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি অংশের চাহিদা পূরণ করা হয় ভারত থেকে আমদানির মাধ্যমে। কিন্তু ভারত নানা পরিস্থিতিতে মাঝেমধ্যে বাংলাদেশে নিত্যপণ্য রফতানি বন্ধ করে দেয়। একশ্রেণির ব্যবসায়ীরা এই সুযোগে পুরো বাজারকে অস্থিতিশীল করে তোলে। তবে নিত্যপণ্যে আমদানিতে বাংলাদেশ কর্তৃপক্ষ ভারত সরকার কাছ থেকে কোটা সুবিধা পাওয়ার পর ভারত যে কোনও কারণে পণ্য রফতানি বন্ধ করলেও বাংলাদেশ ওই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
উল্লেখ্য, বিদেশ থেকে পণ্য আমদানিতে দ্বিতীয় অবস্থান হচ্ছে ভারত। প্রথম অবস্থানে রয়েছে চীন। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২১-২২ অর্থবছরে ১ হাজার ৩৬৯ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করা হয়েছে ভারত থেকে। এর মধ্যে খাদ্যশস্য হচ্ছে ২২০ কোটি মার্কিন ডলারের। এছাড়া চিনি আমদানি করা হয় ৭৭ কোটি ডলারের। এর আগের অর্থবছরে অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে ভারত থেকে পণ্য আমদানি করা হয় ৮৫৯ কোটি ডলারের। যার মধ্যে খাদ্যশস্য আমদানির পরিমাণ হচ্ছে ১০০ কোটি ডলারের। ওই বছর শুধু চিনি আমদানি করা হয় ৭০ কোটি ডলারের।
আমদানির বার্ষিক কোটার মধ্যে চালের পরিমাণ ১৫ লাখ মেট্রিক টন। এর মধ্যে সরকারিভাবে ৮-১০ লাখ এবং বেসরাকরিভাবে ৫-৭ লাখ মেট্রিক টন আমদানির কোটা চাওয়া হয়েছে। এছাড়া গম আমদানির কোটা সুবিধা চাওয়া হয় ২০ লাখ মেট্রিক টনের, যার মধ্যে সরকারিভাবে ৫ থেকে ৭ লাখ এবং বেসরকারি পর্যায়ে ২০ লাখ মেট্রিক টন। অপর চারটি পণ্যের মধ্যে চিনি ১০ লাখ মেট্রিক টন, পেঁয়াজ ৬ লাখ টন, আদা এক লাখ মেট্রিক টন এবং রসুন ৫০ হাজার মেট্রিক টন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net