March 11, 2026, 1:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

পাটুরিয়ায় চাপ নেই যানবাহনের, নিশ্চিন্ত ঘরমুখী মানুষেরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষদের একসময়ের একমাত্র অবলম্বন ছিল পাটুরিয়া পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট। অবস্থা নাজুক হয়ে উঠত ঈদ বা যে কোন উৎসব জুড়ে। মানুষ ও যানবাহনের ভীঁড়ে অশান্ত হয়ে উঠতো পুরো ঘাট। কয়েকদিনের ভোগান্তিও কপালে জুটতো। পদ্মা সেতু হবার পর এই অবলম্বনের বিকল্প তৈরি হওয়ায় পাটুরিয়া এখন অনেকটা শান্ত। এখন নৌরুটে যাত্রীবাহী বাস ও সাধারণ যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করলেও ঘাট এলাকায় নেই কোনো ভোগান্তি। নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকায় ঘাটে যানবাহনের বাড়তি চাপ নেই। ফলে ঘাট পার হতে আসা যাত্রী ও যানবাহনগুলো নির্বিঘ্নে নৌরুট পার হয়ে গন্তব্যে চলে যাচ্ছে।
ফেরিঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ও যানবাহনগুলোকে নিরাপদে নৌরুট পারাপারে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের ঈদে এই নৌরুটে ছেট বড় মিলে ২০টি ফেরি নৌবহর যুক্ত থাকবে। তবে আজকে নৌরুটে ১৯টি ফেরি দিয়ে ঘরমুখী মানুষ ও যানবাহন পার করা হচ্ছে। সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ব্যক্তিগত ছোটগাড়ি ও পরিবহন বাস এবং সাধারণ যাত্রী কিছুটা বেড়েছে। ঘাট এলাকায় ৬০টির মতো পরিবহন বাস, ৪০টির মতো সাধারণ পণ্যবাহী ট্রাক রয়েছে। অন্যদিকে সাধারণ যাত্রী পারাপারের ২০টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে বলে জানিয়েছেন লঞ্চঘাটের ম্যানেজার পান্না নন্দি লাল।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম মাধ্যম মানিকগঞ্জের এ দুটি নৌপথ। গত বছর থেকে পদ্মা সেতু চালু হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ যাত্রী ও যানবাহন পারাপারের হার কমেছে। তবে আরিচা-কাজিরহাট নৌপথে পদ্মা সেতু চালু হওয়ায় যাত্রী ও যানবাহন পারাপারে তেমন প্রভাব পড়েনি।
এদিকে ঢাকার আশুলিয়া, সাভার, ধামরাই, গাজীপুর, চন্দ্রা, কালিয়াকৈর, টঙ্গীসহ আশপাশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা এ দুটি নৌপথ দিয়ে এখানো চলাচল করেন। ঈদের সময় এ দুটি নৌপথে বাড়তি যাত্রী ও যানবাহনের চাপ থাকার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্টরা। বিআইডব্লিউটিসির দাবি পর্যাপ্ত ফেরি চলাচলের ব্যবস্থা থাকায় ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি হবে না। এছাড়া এ দুটি নৌপথে যাত্রী পারাপারে ৩৩টি লঞ্চ চলাচল করবে। এর মধ্যে পাটুরিয়ায় ২০টি আর আরিচাতে ১৩টি লঞ্চ চলাচল করবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী জানান, আজকে সকাল থেকে ঘরমুখী যাত্রীর সংখ্যা বাড়ছে। তবে গত বছরের তুলনায় একেবারেই কম। ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট এ দুটি নৌরুট ৩৩টি লঞ্চ চলাচল করছে। পর্যাপ্ত লঞ্চ থাকায় যাত্রী পারাপারে তেমন কোনো ভোগান্তি হবে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ছোট-বড় মিলে ১৯টি ফেরি চলাচল করছে। যাত্রী ও যানবাহনের গতবারের তুলনায় খুবই কম। তবে সকালের দিকে ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ ছিল, কিন্তু পর্যাপ্ত ফেরি থাকায় যাত্রী ও পরিবহন বাসের চালক ও সহযোগীদের দীর্ঘ সময় ঘাট এলাকায় অপেক্ষমাণ থাকতে হচ্ছে না। ফলে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে নৌরুট পার হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net