May 26, 2026, 5:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ১০

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্য হয়েছে। আজ সোমবার (২৪ এপ্রিল) ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে আরও ১০জন চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকরা জানান বিষাক্ত এ্যালকোহলে তাদের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিনুর রশিদ (৪৭), মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে রতন সেখ (২১) ও ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)।
এরা পৃথকভাবে এই অ্যালকোহল ক্রয় ও পান করেছিল।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘গতকাল রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হবার খবর পান তারা। পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং সত্যতা নিরুপন করে।
তিনি বলেন তাদের মধ্য থেকে আজ ভোররাতে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের তিনজনের মৃত্যু হয়।
এছাড়াও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচজন বলে তিনি উলে­খ করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপতালের আরএমও ডা. তাপস কুমার সরকার জানান তারা মুলত স্পিরিট পান করে। যা ছিল রেক্টিফাইড। এখান থেকেই বিষক্রিয়া ঘটে।
ওসি জানান আনঅথরাইজড বিক্রেতারা এসব স্পিরিট যে কোন উৎসবের আগে বিক্রয় করে। তিনি জানান কারা এসব বিক্রয়ের সাথে ছিল এবং কি পরিমাণ এই দ্রব্য বিক্রয় হয়েছে সবই অনুসন্ধান করে দেখা হচ্ছে।
মৃত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net