March 5, 2026, 1:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

বিশেষ ব্যবস্থায় অবসর সুবিধার টাকা পেলেন বেসরকারী শিক্ষক-কর্মচারীরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিশেষ ব্যবস্থায় অবসর সুবিধার টাকা পেয়েছেন দেশের ৯২২বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী। তাদের জন্য বিশেষ ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ ছাড় করেছে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট। ইতোমধ্যে শিক্ষক-কর্মচারীরা অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে এ টাকা ইতোমধ্যে পেয়ে গেছেন।
জানা গেছে, ৯২২ জন শিক্ষক-কর্মচারীর হজের খরচ হিসেবে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট মিলে মোট ৭১ কোটি টাকা ছাড় করেছে। এই টাকা পরে সংশ্লিষ্টদের মোট প্রাপ্য অর্থ থেকে কেটে নেওয়া হবে।
প্রতিবছরই এই নিয়মে শিক্ষক-কর্মচারীদের হজের জন্য টাকা ছাড় করে আসছে এ দুই প্রতিষ্ঠান।
এবার অবসর সুবিধা বোর্ড ছাড় করেছে ৩২ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা। গত মঙ্গলবার তারা এই অর্থ ছাড় করে। তারা ৪৬৭ জনকে হজে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
আর কল্যাণ ট্রাস্ট ছাড় করেছে ৩৯ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৯০১ টাকা। গত ১৭ এপ্রিল তারা অল্থ ছাড় করে। তারা মোট ৪৫৫ জনকে এ সুবিধা দিয়েছে।
এ বিষয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু জানান নানান দিক বিবেচনা করে এ টাকা ছাড় করা হয়েছে। এ টাকায় তারা জীবনের একটি মহৎ কার্য হজ্ব সম্পাদন করতে যাবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি জানান এই টাকা তাদের এই মহৎ ইচ্ছে পূরণে কাজে লাগাতে এই অর্থ প্রদান করতে পেরে তিনি নিজেও আনন্দিত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net