October 14, 2026, 10:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজন নিহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন।
শনিবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জহুর আলী (৫০) ও ছলিম উদ্দিন (৩৭)। জহুর আলী ওই গ্রামের করিম সওদাগরের ছেলে এবং ছলিম উদ্দিন একই এলাকার মহির উদ্দিনের ছেলে।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস জানান, দুপুরে বৃষ্টির সময় তারা কৃষ্ণপুর বাজারে কাজ করছিলেন। বজ্রপাত শুরু হলে তারা বাজারের পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নেন। এসময় বজ্রপাতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়।
তিনি জানান, আহত রেজাউল বর্তমানে শঙ্কামুক্ত। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net