October 19, 2026, 5:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শ্যালোইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কালুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিন হোসেনা (৪২)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের সামছুল আলমের ছেলে। অপর নিহত ইকরামুল হক (২২) দর্শনা থানার নাস্তিপুর গ্রামের ছালামের ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সুব্রত প্রকাশ জানান, মোটরসাইকেলর সাথে শ্যালোইঞ্জিন চালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা শাহিন নামের একজন নিহত হন। আরেকজন কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পকেটে থাকা এনআইডি কার্ড থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net