March 5, 2026, 3:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

গাংনীতে নাশকতা মামলায় দুই বিএনপি কর্মী গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনীতে নাশকতা মামলায় বিএনপি দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ আগস্ট) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজাওয়ানুল হক ইমন (২৮) ও সাহারবাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ(৫৮)।
গাংনী থানা ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ২ আগস্ট বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল ও লাঠিসোটা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
তিনি আরও জানান, ওই মামলার ছয় নম্বর আসামি পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজাওয়ানুল হক ইমন ও সন্দেহভাজন আসামি হিসেবে সাহারবাটি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর আদালতের মাধমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net