March 11, 2026, 4:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জেলার আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে মাছ বোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। আজ সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
হতাহতের এ ঘটনা নিশ্চিত করেছেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক কামরুল হাসান।
তিনি জানান, আলমডাঙ্গার শিবপুর গ্রাম থেকে আট শ্রমিক কাজের জন্য ইজিবাইক চেপে পার্শ্ববর্তী জেলা মেহেরপুরে যাচ্ছিলেন। পথে হাটবোয়ালিয়া বাজারে সোনালী ব্যাংকের সামনে বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি মাছবোঝাই ট্রাক শ্রমিকবাহী ইজিবাইককে ধাক্কা দেয়।
এ সময় ইজিবাইকে থাকা আট আরোহী আহত হন। স্থানীয় লোকজন ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের শিবপুর গ্রামের আতিয়ারের ছেলে সাজিবুল (৫২) ও শখা মোল্লার ছেলে খাইরুল (৪০)।
মরদেহ দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক কামরুল হাসান।
তিনি আরো জানান, ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। ট্রাক ও ইজিবাইক হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net