April 25, 2026, 10:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা

মির্জা ফখরুলের মাথা ঠিক আছে কি না পরীক্ষা-নীরিক্ষা করা প্রয়োজন বলেন মনে করেন হানিফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুল সাহেবের কথাবার্তা শুনে মনে হয় আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে উনার মস্তিষ্ক গুলাই গেছে। তার মাথা ঠিক আছে কি না পরীক্ষা-নীরিক্ষা করা প্রয়োজন।
তিনি বলেন আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কিছু করেনি এমন কথা যারা বলছেন তারা অন্ধ অথবা বুদ্ধিপ্রতিবন্ধী। শেখ হাসিনার সরকার সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। অর্থনীতিতে ৫৬০ ডলার থেকে মাথাপিছু আয় ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়ে গেছে। এসব উন্নয়ন শুধুমাত্র দেশের জনগণের জন্য হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কোনো একটি রাজনৈতিক দলের অংশ নেওয়া না নেওয়ার ওপর আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ভর করবে না। একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না তা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকা অবস্থায় দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল। সেই দলের নেতা পলাতক আসামি তারেক রহমান লন্ডনে বসে আজ বলছে টেক অব বাংলাদেশ।
এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net