October 19, 2026, 3:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পরীক্ষা ১ অক্টোবর/ এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্নও দেবে যশোর বোর্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে থাকা স্কুলগুলোতে এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় স্কুলগুলোকে টেস্ট পরীক্ষার প্রশ্নও সরবরাহ করবে যশোর বোর্ড। বোর্ডের প্রশ্নের বাইরে কোনো স্কুলে পরীক্ষা নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) যশোর শিক্ষা বোর্ড থেকে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদের সই করা বিজ্ঞপ্তিতে সময়সূচি ও নির্দেশাবলি জানানো হয়।
এতে জানানো হয়েছে, স্কুলগুলোকে বোর্ডের সরবরাহ করা প্রশ্নে এসএসসির টেস্ট পরীক্ষা নিতে হবে। পরীক্ষার সময়সূচিতে উল্লেখ না থাকা বিষয়গুলোর প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে প্রণয়ন করতে হবে। অনলাইনে প্রশ্ন ডাউনলোডের জন্য প্রয়োজনে পাশের প্রতিষ্ঠানের বা কেন্দ্রস্কুলের সহায়তাও নেওয়া যাবে।
এদিকে, এ পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের মাত্র ১০ টাকা ফি দিতে হবে। পরীক্ষার্থীরা অ্যানালগ ঘড়ি বা নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net