October 14, 2026, 9:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

সম্মিলিত সামাজিক জোটের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনসমূহের সংগঠন সম্মিলিত সামাজিক জোট’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান এর সভাপতিত্বে ও সমন্বয়ক অ্যাডভোকেট মুহাইমিনুর রহমান পলল এর পরিচালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের সিনিয়র সংগঠক ও মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি শাহাবউদ্দিন মিলন, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. আই সোহেল, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের মহাসচিব এস.এম শামীম রানা, একটু পাশে দাড়াই সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার মোডারেটর ও উদ্যোক্তা সাবিনা শারমিন, হোসনে আরা জামান, মমতাজ পারভীন।
এছাড়াও বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক এ.জে. সুজন, মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়ন পরিষদ সদস্য ও তাফসীর রিজিয়া যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থার সভাপতি মাহফুজুর রহমান ফরিদ, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সাধারণ সম্পাদক মেহরাব হোসেন মুশফিক, অগ্রগামী যুব সংস্থার সভাপতি পলাশ কুমার দাস, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ কুষ্টিয়ার প্রতিনিধি শোভন আহমেদ তানিম, কুষ্টিয়া নারী উদ্যোক্তার (কুনাউ) এর এডমিন খাইরুল বাশার তৌহিদ, ইয়ুথ পাওয়ার কমিউনিটির সাধারণ সম্পাদক মো: জারিফ, কুষ্টিয়া ব্লাড ডোনেশনের পরিচালক সানজিদ আহমেদ সিয়াম।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা সদস্য ও কালপুরুষ এর ভাইস চেয়ারম্যান মিনহাজ উদ্দিন শিমুল, কুষ্টিয়া ক্রীড়া সংসদের সভাপতি নকীব হাসান মান্তু, একটু পাশে দাড়াই সংগঠনের সংগঠক এস.আই স্বাধীন, কুষ্টিয়া ব্লাড ডোনেশনের সংগঠক মো: জহির রায়হান, বোরহান আহমেদ, মো: হৃদয় আলী, বিশিষ্ট নারী উদ্যোক্তাগণ ও নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সদস্য যথাক্রমে মোছা: তাসমিয়া সুলতানা, মনিকা পারভীন, মোল্লা আবু জাফরসহ প্রমুখ।
উল্লেখ্য যে ২০১৫ সালে ২০ টি সংগঠন একত্র হয়ে স্থানীয় ভাবে মৈত্রী স্থাপনে গঠন করা হয়েছিলো সম্মিলিত সামাজিক জোট, সম্প্রতি অর্ধশতাধিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয় করে করোনাকালীন কার্যক্রম এবং নানামুখী ব্যাতিক্রমধর্মী সামাজিক কর্মসূচির মাধ্যমে জেলার সকল শ্রেণি পেশার মানুষের আস্থা অর্জনে নিজেদের সামাজিক অবস্থান অর্জন করে সংগঠনসমূহের সংগঠন এ প্লাটফর্মটি। ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সাংগঠনিক ভিত্তি স্থায়ী করণে স্থানীয় স্বেচ্ছাসেবী সতন্ত্র সংগঠন গুলোকে কর্মসূচীতে সহায়তা ও পরামর্শকের উদ্দেশ্যে কাজ করবে সম্মিলিত সামাজিক জোট।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net