August 27, 2026, 12:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

নির্বাচন/সারাদেশে কাজ করবে আ.লীগের সুশৃঙ্খল ক্যাম্পেইন টিম

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীনর আওয়ামী লীগ সারাদেশে একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিম গঠন করতে যাচ্ছে। ইতোমধ্যে এ উপলক্ষে একটি মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জানানো হয়েছে, এই টিম বর্তমান সরকারের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ভোটারের কাছে পৌঁছে দেবে। এর আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়া হবে।
আরও জানানো হয়, প্রতিটি লোকালয়ের জন্য একজন করে ক্যাম্পেইনার মনোনীত করা হবে। তাদের প্রশিক্ষণ দেবেন উপজেলা পর্যায়ের প্রশিক্ষকরা। উপজেলা পর্যায়ের এই প্রশিক্ষকদের প্রশিক্ষিত করার জন্য আওয়ামী লীগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে একটি মাস্টার ট্রেইনার গ্রুপ তৈরি করছে। যারা প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে গিয়ে স্থানীয় প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। সারা দেশ থেকে মনোনীত ১০০ মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যারা পরবর্তী সময়ে পর্যায়ের আরও নির্বাচনি প্রচারণা কর্মীদের প্রশিক্ষণ দেবেন।
এসবের সমন্বয় করছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার। এটি নিয়ে কাজ করছেন ‘অফলাইন ক্যাম্পেইন’র ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবু বকর।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net