October 14, 2026, 8:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের জেল হত্যা দিবস পালন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে ৩ নভেম্বর সন্ধ্যায় দৈনিক কুষ্টিয়া অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়।
কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের দর্শন বিভাগের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে আমেরিকা থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা  বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মতিউর রহমান লাল্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ও বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের কুষ্টিয়া জেলা শাখার সাথারণ সম্পাদক অজয় মৈত্র, সরকারী মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, কৃষি ব্যাংক এরিয়া অফিসের এজিএম মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের  দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাইয়ূম, কেএসএম কলেজের সহকারী অধ্যাপক সাকিলা দোলা, লেখক, সংস্কৃতিকর্মী এসএস রুশদী, সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক এডভোকেট মোহাইমিনুর রহমান পলল, স্বপ্ন প্রয়াস সংগঠনের সভাপতি সাদিক হাসান রহিদ প্রমুখ।
বক্তারা জাতীয় চজার নেতা হত্যার কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি করেন। তারা বলেন এই খুনীরা সেদিন ঐ নিষ্ঠুর হত্যার মধ্য দিয়ে দেশকে যেভাবে অস্থিতিশীল করে তুলেছিল। এতদিন পর ঐ চক্রের সুবিধাভোগীরাই আজ দেশে পুনরায় অস্থিতিশীলতা তৈরি করতে তৎপর। তারা সবাইকে একযোগে এই খুনী চক্রকে প্রতিহত করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net