August 25, 2026, 12:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

প্রথম সপ্তাহেই আয় কোটির ঘর ছুঁয়েছে বঙ্গবন্ধু টানেলে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কর্ণফুলীর বঙ্গবন্ধু টানেলে এক সপ্তাহে গাড়ি চলাচল করেছে ৪৭ হাজার ৪৩টি। আর এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৫ লাখ ৯৫০ টাকা। গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক এই টানেল উদ্বোধনের পর রোববার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে গাড়ি চলাচল শুরু করে।
উদ্বোধনের পর পণ্য ও যাত্রীবাহী যান চলাচল কম থাকলেও টানেল দেখতে ভিড় বাড়তে থাকে দর্শনার্থীদের। শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় এই ভিড় আরও বেড়ে যায়। এতে দেখা যায় গত রোববার ভোর ছয়টা থেকে শনিবার বিকেল চারটা পর্যন্ত ৪৭ হাজার ৪৩টি গাড়ি চলাচল করলে এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় পারাপার হয়েছে ১৪ হাজার ৭৯৮টি। এতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩৩ লাখ ৫২ হাজার ১০০ টাকা।
বঙ্গবন্ধু টানেলে দায়িত্বরত সহকারী প্রকৌশলী তানভীর রিফা জানান, অবরোধ না থাকলে এই চলাচল আরও বাড়ত। তিনি আশা প্রকাশ করেন সবকিছু ঠিক হয়ে গেলে টানেলের গুরুত্ব আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net