June 21, 2026, 8:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

চতুর্থ দফার অবরোধ/ঢাকায় গণপরিবহন চলাচল স্বাভাবিক, মানুষের উপস্থিতি বাড়ছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে রাজধানী ঢাকাতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সড়কে বেড়েছে মানুষের উপস্থিতিও। তাছাড়া রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে যথাসময়ে আসতে দেখা গেছে শিক্ষার্থীদের। অন্যদিকে, নাশকতা
সরেজমিনে কাঁটাবন, বাটা সিগন্যাল, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই সড়কে মানুষ ও গণপরিবহনের সংখ্যা স্বাভাবিক সময়ের মতো। এসব এলাকায় অবরোধের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। বাস, মিনিবাস, লেগুনা, সিএনজির পাশাপাশি চলাচল করতে দেখা গেছে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও স্টাফ বাস। এছাড়াও জরুরি খাদ্য পরিবহন, ওষুধ সরবরাহসহ জরুরি পরিষেবায় নিয়োজিত বিভিন্ন গাড়িকে সামনে ব্যানার লাগিয়ে চলাচল করতে দেখা গেছে।
রবিউল ইসলাম নামের এক যাত্রী বলেন, সাভারে একটি ফার্মাসিউটিক্যালসে চাকরি করি। প্রতিদিন এখান থেকে সকাল বেলা রওনা করে পৌঁছে যাই। অবরোধ শুরুর পর কয়েকদিন বাস কম চলাচল করেছিল। সকালে বাসে উঠতে বেশ কষ্ট করতে হয়েছে। তবে এখন আর তেমনটি নেই। স্বাভাবিক সময়ের মতোই বাস আসছে। আর আমাদেরও ভোগান্তি হচ্ছে না। তারপরও মানুষের মনে তো একটি আতঙ্ক রয়েছেই। অবরোধ হোক আর হরতাল হোক, সাধারণ মানুষকে কর্মের তাগিদে বাইরে বের হতেই হবে।
সাব্বির আহমেদ নামের ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, অবরোধের শুরুর দিকে ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকলেও এখন বেড়েছে। প্রথম দিকে একটা আতঙ্ক কাজ করেছিল, এখন সেটি নেই। তাছাড়া মর্নিং শিফটে আমরা যারা ক্লাস করি তাদের জন্য এমন অবস্থা খুবই স্বাভাবিক। প্রায় সময়ই সকালে বাস কম থাকে। আর অধিকাংশ শিক্ষার্থীর বাড়িই আশপাশ হওয়ার কারণে রিকশা, সিএনজি, মোটরসাইকেল রাইডেই কলেজে আসে।
অন্যদিকে, অবরোধ ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে এবং গাড়ি নিয়ে টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে নিউমার্কেট থানা, ধানমন্ডি মডেল থানার পাশাপাশি সড়কের উভয় পাশেই অবস্থান নিতে দেখা গেছে ডিএমপির পুলিশ সদস্যদের।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, অবরোধের কোনো প্রভাব নেই। যান চলাচল স্বাভাবিক আছে। মানুষজন স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। এই এলাকার আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে।
অবরোধের সমর্থনে এখন পর্যন্ত এ এলাকায় কোনো ধরনের কর্মসূচি হয়নি বলেও নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর আজ থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে রাজধানী ঢাকাতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সড়কে বেড়েছে মানুষের উপস্থিতিও। তাছাড়া রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে যথাসময়ে আসতে দেখা গেছে শিক্ষার্থীদের। অন্যদিকে, নাশকতা
সরেজমিনে কাঁটাবন, বাটা সিগন্যাল, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই সড়কে মানুষ ও গণপরিবহনের সংখ্যা স্বাভাবিক সময়ের মতো। এসব এলাকায় অবরোধের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। বাস, মিনিবাস, লেগুনা, সিএনজির পাশাপাশি চলাচল করতে দেখা গেছে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও স্টাফ বাস। এছাড়াও জরুরি খাদ্য পরিবহন, ওষুধ সরবরাহসহ জরুরি পরিষেবায় নিয়োজিত বিভিন্ন গাড়িকে সামনে ব্যানার লাগিয়ে চলাচল করতে দেখা গেছে।
রবিউল ইসলাম নামের এক যাত্রী বলেন, সাভারে একটি ফার্মাসিউটিক্যালসে চাকরি করি। প্রতিদিন এখান থেকে সকাল বেলা রওনা করে পৌঁছে যাই। অবরোধ শুরুর পর কয়েকদিন বাস কম চলাচল করেছিল। সকালে বাসে উঠতে বেশ কষ্ট করতে হয়েছে। তবে এখন আর তেমনটি নেই। স্বাভাবিক সময়ের মতোই বাস আসছে। আর আমাদেরও ভোগান্তি হচ্ছে না। তারপরও মানুষের মনে তো একটি আতঙ্ক রয়েছেই। অবরোধ হোক আর হরতাল হোক, সাধারণ মানুষকে কর্মের তাগিদে বাইরে বের হতেই হবে।
সাব্বির আহমেদ নামের ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, অবরোধের শুরুর দিকে ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকলেও এখন বেড়েছে। প্রথম দিকে একটা আতঙ্ক কাজ করেছিল, এখন সেটি নেই। তাছাড়া মর্নিং শিফটে আমরা যারা ক্লাস করি তাদের জন্য এমন অবস্থা খুবই স্বাভাবিক। প্রায় সময়ই সকালে বাস কম থাকে। আর অধিকাংশ শিক্ষার্থীর বাড়িই আশপাশ হওয়ার কারণে রিকশা, সিএনজি, মোটরসাইকেল রাইডেই কলেজে আসে।
অন্যদিকে, অবরোধ ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে এবং গাড়ি নিয়ে টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে নিউমার্কেট থানা, ধানমন্ডি মডেল থানার পাশাপাশি সড়কের উভয় পাশেই অবস্থান নিতে দেখা গেছে ডিএমপির পুলিশ সদস্যদের।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, অবরোধের কোনো প্রভাব নেই। যান চলাচল স্বাভাবিক আছে। মানুষজন স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। এই এলাকার আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে।
অবরোধের সমর্থনে এখন পর্যন্ত এ এলাকায় কোনো ধরনের কর্মসূচি হয়নি বলেও নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর আজ থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net