August 3, 2026, 1:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনের একক দাবিদার নেই, দাবি করাও উচিত নয় : ইবি উপাচার্য গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর সড়ক নির্মাণে ধীরগতি/ ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে থাকে সারাদিনই দীর্ঘ যানজট বাংলাদেশ-ভারত সম্পর্ক/ বন্ধুত্বের ভিত্তি হোক আস্থা, সমতা ও সংলাপ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন কুষ্টিয়ায় ইউএনওকে এমপির ফুলেল শুভেচ্ছা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ বিশ্লেষণ কি বলে ! বাংলাদেশে পণ্যের দাম/‘রকেটস অ্যান্ড ফেদারস’ অর্থনীতির অদৃশ্য ফাঁদ

কুষ্টিয়ায় বিজিবি টহল, কোন অঘটনের খবর নেই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
হরতাল-অবরোধের নামে নৈরাজ্য-নাশকতা প্রতিরোধ করতে কুষ্টিয়ায় অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে টহল দিচ্ছে বিজিবি। জেলা জুড়ে চলছে এ টহল। পাশাপাশি র‌্যাব ও পুলিশের টহলও রয়েছে।
এদিকে তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াতের ডাকা এ দফার হরতালের দ্বিতীয় দিনেও কুষ্টিয়ায় তেমন প্রভাব পড়েনি। দূরপাল্লার বাসও চলাচল করছে। স্বাভাবিক ট্রেন চলাচল। খুলেছে দোকান ও অফিস-আদালত।
সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজ থেকে ৪৭ ব্যাটালিয়ানের এক প্লাটুন বিজিবি নামে শহরে। তারা শহরের বিভিন্ন পয়েন্ট ছাড়াও কুষ্টিয়া থেকে খুলনা, রাজশাহী ও দৌলতদিয়া মহাসড়কে টহল দিতে থাকে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সামনে নির্বাচন তাই নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কাজ করবে তারা। নির্বাচনের সময় এগিয়ে আসলে প্লাটুন সংখ্যা বাড়ানো হবে।
এদিকে সোমবার সকাল থেকেও কুষ্টিয়া-দৌলতদিয়া, কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-রাজশাহী সব রুটেই নিয়মিত বাস ছেড়ে যাচ্ছে। পাশাপাশি আশপাশের জেলা মেহেরপুর, চুয়াডাঙ্গাতেও বাস চলাচল করছে। বরিশাল ও ফরিদপুরের বাসও যেতে দেখা গেছে। সংখ্যায় কম হলেও চলছে ঢাকা-কুষ্টিয়া রুটের বাসও। কুষ্টিয়া শহরের মজমপুর থেকে ঢাকা-কুষ্টিয়া রুটে দুএকটি বাস চলাচল করতে দেখা গেছে। এছাড়াও চার চাকার হিউম্যান হলার, তিন চাকার সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সা চলছে অন্যান্য দিনের মতই। সব রুটের যানবাহন দাড়াচ্ছে খুলনা, রাজবাড়ী ও রাজশাহী রুটের মিলনস্থল কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে। এখান থেকে আরো যাত্রী নিয়ে চলে যাচ্ছে যার যার গন্তব্যে। পরিবহন শ্রমিকরা বলছেন, অনেকটাই স্বাভাবিক বলা যায় যান চলাচল। আগের চেয়ে যাত্রী অনেক বেড়েছে। বিজিবির টহল দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
রেলপথে ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। কুষ্টিয়া স্টেশনে সব ট্রেন সময়মতো এসেছে, ছেড়েও যাচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া কোর্ট স্টেশনের বুকিং ইনচার্জ সাইদুজ্জামান।
এদিকে, এবারও হরতালের পক্ষে বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে, নাশকতা এড়াতে শহরে ও সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল।
আর জেলার বিভিন্ন এলাকায় হরতালবিরোধী অবস্থান ও মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net