May 26, 2026, 3:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের জব্দকৃত বাসে আগুন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের জব্দকৃত থানার সামনে রাখা একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি হানিফ পরিবহনের। গত ৯ নভেবম্বর ঐ বাসটি কুষ্টিয়া-পাবনা মহাসড়কে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এরপর চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে তাদের থানার সামনে মহাসড়কের ওপর রেখে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে বাসটিতে আগুন লাগে। এতে বাসের ভেতরের সিট আগুনে পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস অফিসের সহকারী পরিচলক মো. জানে আলম বলেন, বাসে আগুনের খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারন তখনই বলতে পারেন নি তিনি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানিয়েছেন, বিষয়টি নাশকতা হতে পারে। তদন্ত করে দেখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হানিফ পরিবহনের একজন কর্মকর্তা জানান, পুলিশ বাসটি জব্দ করে নিয়ে গিয়ে মহাসড়কের পাশে রেখে দেয়। বাসটি একেবারেই অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়। দেশের বর্তমান পরিস্থিতির কথা একদম ভাবা হয়নি।
এ ব্যাপারে জানতে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net