April 21, 2026, 6:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

কুষ্টিয়ার ১ জনসহ ১১০ ইউএনও ও ৩৩৮ ওসির বদলিতে সম্মতি ইসির

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া আরও ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে কুষ্টিয়ার কুমারখালীর ইউএনও রয়েছেন। কুমারখালীর ইউনএও বিতান কুমার মন্ডলকে যশোরের ঝিকরগাছায় ও ঝিকরগাছার ইউনও মাহবুবল হককে কুমারখালীতে বদলী করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ইসির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল বুধবার এসব বিষয়ে প্রস্তাব পাঠিয়েছিল ইসি।
জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য গত ৩০ নভেম্বর বর্তমান কর্মস্থলে এক বছরের বেশি সময় আছেন এমন ইউএনও এবং ছয় মাসের বেশি সময় আছেন থানার এমন ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিশন। এ জন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে পাঠানোর জন্য বলে সংস্থাটি।
যদিও পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ ডিসেম্বর পর্যন্ত এ সময় বাড়ানোর অনুরোধ করে এবং কমিশন তাতে সায় দেয়। ইসির সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে ইসি এর আগে ৪৭ জন ইউএনওকে বদলি অনুমোদন দিয়েছে।
প্রথম থেকে পুলিশ প্রশাসনে বদলি করা হবে না বলে ইসি থেকে জানানো হলেও ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ওসি ও ইউএনওদের বদলির জন্য চিঠি ইস্যু করে সাংবিধানিক এই প্রতিষ্ঠান।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net