May 26, 2026, 6:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

কুষ্টিয়াতে কুয়াশার দাপট, পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, শৈত্য প্রবাহের আভাস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের বিভিন্ন অঞ্চলের মতো কুষ্টিয়াতেও ঘন কুয়াশা পড়েছে। ভোর থেকেই কুয়াশার এই দাপট লক্ষ্য করা যায়। কুয়াশার সঙ্গে বাতাস। কুয়াশা ও বাতাসের কারনে শীত অনুভূত হতে দেখা গেছে। এ সময় পথ চলতে যানবাহনকে হেডলাইট ব্যবহার করতেও দেখা যায়। পঞ্চগড়ে তাপমাত্রা নেমে গেছে ১২ ডিগ্রিতে। এদিকে, দেশে শৈত্য প্রবাহের অাভাস দিচ্ছেন অনেক আবহাওয়াবিদ। তারা বলছেন তাপমাত্র এভাবে কমলে শৈত্য প্রবাহ নামবে।
এছাড়া কাজে বের হওয়া লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় হুডি ব্যবহার করতে দেখা যায়। আবার বাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখেও মাস্ক ব্যবহার করছেন।
এদিকে, কুয়াশার কারণে পরিবেশ অনেকটা মেঘলা হয়ে আছে। মনে হচ্ছে যেন যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। এছাড়া কুয়াশার মধ্য থেকে মাঝে মাঝে বৃষ্টির মতো ফোঁটা মুখে অনুভূত হয়েছে।
অন্যদিকে, সোমবার আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, একদিনের ব্যবধানে পঞ্চগড়ের তাপমাত্রা আরো কমেছে। তাপমাত্রা কমায় কনকনে শীতের কারণে হাড় কাঁপছে উত্তরের এ জেলার সীমান্তবর্তী মানুষ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টায় পঞ্চগড়ের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে সোমবার রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net