July 28, 2026, 5:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

কুষ্টিয়া-২ সহ ১৪ দলের ৭ আসন, তবে নির্বাচনে প্রতিযোগিতা করেই জিতবে হবে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নির্বাচনে প্রতিযোগিতার পথ খোলা রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক তিন দলের জন্য সাতটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে ওয়ার্কার্স পার্টি এবং জাসদকে তিনটি করে এবং জাতীয় পার্টিকে (মঞ্জু) একটি আসন ছেড়ে দেয়া হয়েছে। তবে এসব আসনগুলোতে শরীক দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও তাদেরকে মোকাবেলা করতে হবে স্বতন্ত্র প্রার্থীদের। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাতটি আসনে ১৪ দলের শরীকরা নৌকা প্রতীকে নির্বাচন করবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবার নির্বাচন করবে বরিশাল ৩ থেকে।
রাজশাহী-২ ফজলে হোসেন বাদশা এবং মোস্তফা লুৎফুল্লাহ আহসান নির্বাচনে অংশ নিবেন সাতক্ষীরা-১ আসন থেকে। আর কুষ্টিয়া ২ থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, লক্ষ্মীপুর-৪ মোশারফ হোসেন এবং বগুড়া-৪ রেজাউল করিম তানসেন নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিবেন। এছাড়া জেপির আনোয়ার হোসেন মঞ্জু ১৪ দলের প্রার্থী পিরোজপুর-২ থেকে। এ সাতটি আসনের মধ্যে শুধুমাত্র কুষ্টিয়া-২ আসনে আগে থেকেই কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ।
তবে তরিকত ফেডারশন কিংবা ১৪ অন্য শরীক দলগুলোকে আর কোনো আসন ছেড়ে দেয়া হবে কিনা তা সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয় নি বলেও জানিয়েছেন ১৪দলের মুখপাত্র আমির হোসেন আমু।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net