June 21, 2026, 6:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

প্রথম ধাপে আজ কুষ্টিয়াসহ ১৩ জেলায় আসছে ব্যালট পেপার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ১৩ জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী আজ সোমবার (২৫ ডিসেম্বর) থেকে সরবরাহ করা হবে। রোববার (২৫ ডিসেম্বর) সব জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ইসির সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ এনাম উদ্দীন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ২৫ ডিসেম্বর গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বিতরণ করা হবে। তবে কোনো নির্বাচনি এলাকায় মামলা সংক্রান্ত অন্য জটিলতা থাকলে সংশ্লিষ্ট জেলার ব্যালট পেপার বিতরণের তারিখ পরিবর্তন করা হতে পারে।
প্রথম ধাপে যে ১৩ জেলায় ব্যালটপেপার যাবে সেগুলো হলো- পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাঙামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠী, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা।
চিঠিতে বলা হয়, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সাথে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড গ্রহণ করার জন্য পরিপত্র-১৪ অনুসরণ করে সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার অথবা অন্য কোন কর্মকর্তাকে (সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার) দুই প্রস্থ লিখিত ক্ষমতাপত্র নিয়ে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রেসে পাঠানোর জন্য সকল রিটার্নিং অফিসারকে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া, নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার কাভার্ডভ্যানে পরিবহন করার জন্যও অনুরোধ করা যাচ্ছে বলে ইসি সূত্র জানায়।
চিঠিতে আরও বলা হয়, ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার গ্রহণের জন্য রিটার্নিং অফিসার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের ক্রয় ও মুদ্রণ শাখা থেকে ২৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে চালান সংগ্রহ করে নির্বাচন ভবনের গোডাউন থেকে স্ট্যাম্প প্যাড সংগ্রহ করবেন। এই কর্মকর্তা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা সঙ্গে আনবেন এবং নিজে উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীক এবং ভোটার সংখ্যার সঠিকতা যাচাইপূর্বক ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার বুঝে নেবেন। এছাড়া, ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করতে আসা সংশ্লিষ্ট কর্মকর্তাকে অফিসিয়াল পরিচয়পত্র সাথে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এতে বলা হয়, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সাথে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড জেলায় পৌঁছানোর পর সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কোনো অসংগতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যও অনুরোধ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net