April 14, 2026, 1:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত

আওয়ামী লীগের কার্যালয়ে মিটিং করে নৌকার বিরুদ্ধে কথা বলা উচিত হয়নি : ইনু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মিরপুরে আওয়ামী লীগের কার্যালয়ে বসে মিটিং করে নৌকার বিরুদ্ধে কথা বলা উচিত হয়নি বলে মনে করেন কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন এটা শৃঙ্খলা পরিপিন্থী। তিনি বলেন বিক্ষিপ্তভাবে কে স্বতন্ত্র ভোট করছে তা নিয়ে তার দল মাথা ঘামাচ্ছে না।
কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ ইউনিয়ন পরিষদের সামনে বৃহস্পতিবার বিকাল ৫টায় নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি। পথসভায় যোগ দেয়ার আগে এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন ইনু।
ইনু বলেন, ভোটের মালিক জনগণ, তাই ভোটে পরাজিত হলেও জোটের শরীকদের দায়ী করবো না।
কুষ্টিয়া-২ আসনে ইনুর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাসদ সভাপতি বলেন, আওয়ামী লীগ দলগতভাবে জোটের প্রার্থীর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, মিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এনামুল হক, পোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন ও সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net