July 26, 2026, 8:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে ইবি ভাইস চ্যান্সেলরের শোক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে ইবি ভাইস চ্যান্সেলরের শোক
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
সোমবার (১১ মার্চ) এক শোকবার্তায় প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন ইহসানুল করিমের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দক্ষ কর্মকর্তাকে হারিয়েছে। তিনি বলেন, ইহসানুল করিম কুষ্টিয়ার কৃতি সন্তান। দেশে সাংবাদিকতায় ইহসানুল করিমের প্রচুর অবদান ছিল।
ভাইস চ্যান্সেলর বলেন, ইহসানুল করিম ছিলেন একজন নির্মোহ সত্যবাদী পেশাদার সাংবাদিক। তাঁর মৃত্যুতে দেশের সৎ সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হলো। তাঁর মৃত্যুর পর এ পেশায় রেখে যাওয়া তাঁর সকল অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ভাইস চ্যান্সেলর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net