July 24, 2026, 12:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য

লিটার প্রতি ডিজেল-কেরোসিনের দাম কমল ২ টাকা ২৫ পয়সা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ২ টাকা ২৫ পয়সা কমিয়েছে সরকার। নতুন দাম অনুসারে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হবে ১০৬ টাকায়।আগামীকাল ১ এপ্রিল থেকে এ মূল্য কার্যকর হবে।
অবশ্য অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিতই রয়েছে। সে অনুসারে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা আর পেট্রোল ১২২ টাকায় বিক্রি হবে।
আজ রোববার (৩১ মার্চ) প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করে জ্বালানি বিভাগ।
এর আগে, গত ৭ মার্চ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করে সরকার। দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের ঘোষিত প্রজ্ঞাপনে জ্বালানি তেলের দাম কমিয়েছিল সরকার। এর একদিন পর থেকে নতুন দর কার্যকর হয়।
তুলনামুলক চিত্র তুলে ধরে জ্বালানি বিভাগ জানায়, প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০ রূপি ৭৬ পয়সা যা বাংলাদেশী মুদ্রায় ১৩০ টাকা ৬৯ পয়সা (১ রুপি=১ টাকা ৪৪ পয়সা) এবং পেট্রোল ১০৯ রুপি ৯৪ পয়সা বা ১৫৮ টাকা ৩১ পয়সা। যা বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে চেয়ে বেশী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net