July 14, 2026, 8:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি

কুষ্টিয়ায় ৩০ রক্তদাতাকে সম্মাননা প্রদান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি রক্তদানে নিয়মিত অবদান রাখায় রক্তদাতাদের সম্মাননা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকায় আনজুম’স কিচেন-এ এক অনুষ্ঠানে স্থানীয় ‘ইয়থ ডেভলপমেন্ট ফোরাম’ সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।
ইসলামি বিশব্বিদ্যালয়ের আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবম সাইফুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
ড. আমান তার বক্তব্যে বলেন, নিজের দেহের রক্ত অন্যকে দিয়ে তাকে বাঁচিয়ে তোলা এক অসামান্য কাজ। একে কোন মুল্য যদিয়ে বিচার করা সম্ভব নয়। এই মানবিক কাজটি দুনিয়ার সেরা কাজের একটি।
তিনি বলেন, এই আয়োজন সত্যি আমাকে বিমোহিত করেছে। যারা রক্ত নিয়ে কাজ করে তাদের গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আল কুরআন উপহার হিসেবে দিয়ে যে সম্মাননা জানানো হলো সত্যি তা প্রশংসনীয়। এই মহতি কাজের জন্য ইয়ুথ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন সব সংগঠনের সহযোগিতামূলক অংশগ্রহণই পারে ভালো কাজের ধারা বহাল রাখতে।’
স্বাগত বক্তব্য রাখেন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল।
সংগঠনের সদস্য মাসুদ মর্তুজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক হাসান টুটুল, সাংবাদিক এসএম জামাল, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদ, উদ্যোক্তা তন্নী খাতুন প্রমুখ।
ব্লাড ডোনারদেকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, ‘ব্লাড ডোনাররা নিয়মিত রক্তদানের পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজ ও মননশীল ও সৃষ্টিশীল বিষয় নিয়ে কাজ করে। তারা নিয়মিত রক্তদানের সঙ্গে জড়িত। এই মানবিক কাজ চলমান রাখতে উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
পরে ত্রিশ জন বøাড ডোনারকে লাল গোলাপ উপহার হিসেবে দেওয়ার পাশাপাশি সহজ বাংলায় আল কুরআনের অনুবাদ উপহার দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net