October 14, 2026, 4:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় কোটা আন্দোলনে নাশকতা/আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কোটা আন্দোলনে নাশকতার মামলায় কুষ্টিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে মেহেদী হাসান জিকু গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
জিকু কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিয়ার রহমানের ছেলে।
এর আগে গত ১৭ জুলাই বিকেলে সংঘটিত কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা মোড় এলাকায় কোটা আন্দোলন চলাকালে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, মেহেদী হাসান জিকু কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার বাসিন্দা। গত ১৭ জুলাই চৌড়হাস ফুলতলা মোড় এলাকায় কোটা আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় জড়িত ছিল। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তার সম্পৃক্ততার প্রমাণ মেলে। এ ঘটনায় ১৮ জুলাই তার বিরুদ্ধে মামলা হলে ২৫ জুলাই সন্ধ্যায় তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net