August 26, 2026, 2:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় কোটা বৈষম্যবিরোধীদের শান্তিপূর্ণ বিক্ষোভ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়াতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ হয়েছে কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। শনিবার কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড়ে এই কর্মসূচিতে অংশ নিয়ে কয়েকশ’ অংশগ্রহনকারী বিক্ষোভ করেন।
শনিবার (০৩ আগস্ট) বেলা ১১ টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের সাদ্দাম বাজার মোড়, চৌরহাস মোড়, মজমপুর গেটে অবস্থান নেয়। প্রায় ২ ঘন্টা ব্যাপি এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি)’র শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারী কলেজের শিক্ষার্থী, সহ সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহন করে। তারা আন্দোলনের পাশাপাশি চৌরহাস মোড় থেকে সাদ্দাম বাজার মোড় পর্যন্ত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন এবং প্রত্যেকটি রাস্তার পাশের দেয়ালে প্রতিবাদী অনেক ভাষায় লিখনী করেন। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা জরুরী পরিবহন ঔষধের গাড়ি এবং এম্বুলেন্স রাস্তা ফাঁকা করে তাদের যাবার ব্যাবস্থা করে দেন।
এ সময় কুষ্টিয়া জেলা পুলিশ, র‍্যাব, বিজিবি সদস্যদের এলাকাজুড়ে শান্তিপূর্ণভাবে নিরাপত্তা দিতে দেখা গেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ জানান, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছে। আমরা সর্বক্ষন তাদের নিরাপত্তার জন্য তাদের চারিপাশে নজর রেখেছি। এছাড়াও এই বিক্ষোভের মধ্যে কোন অপশক্তি ঢুকে কোন ধরনের সিহিংসতা যাতে না করে সেদিকেও আমরা নজর রেখেছিলাম। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শেষ করেছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net