March 3, 2026, 9:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

কুষ্টিয়া মডেল থানার আগুনে পোড়া দুটি লুট হওয়া অস্ত্র কুমারখালীর জলাশয় থেকে উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি জলাশয় থেকে আগুনে পোড়া দুটি দুইটি বন্দুকের খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। ১৭ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের রাস্তার পাশে জলাশয় থেকে এই আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
পুলিশের ভাষ্য, ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র লুটপাট করেছিল দুর্বৃত্তরা। উদ্ধার করা বন্দুক ২টি কুষ্টিয়া মডেল থানার।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, মহিষাখোলা গ্রামের কৃষক মো. জালাল উদ্দীন (৪৮) পাট ধুতে নামেন ঐ জলাশয়ে। তিনি জলাশয়ে কোমড় পর্যœ পানিতে ছিলেন। এসময় তার পায়ের নিচে শক্তকিছু পড়লে তিনি হাত দিয়ে সেটি তুলে দেখতে পান একটি বন্দুক। এলাকার লোকজনও সেটি দেখতে পান। পরে ঐ কৃষক তার চার হাতের মধ্যে ঐ পানিতেই আরেকটি বন্দুক পান।
স্থানীয়রা খবর দিলে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র দুটি উদ্ধার করে নিয়ে যায়। ওসি আকিবুল জানান, আইনি প্রক্রিয়া শেষে অস্ত্রগুলো কুষ্টিয়া মডেল থানায় জমা দেওয়া হবে।
এর আগে র‌্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন কুষ্টিয়া কোমস্পানির সদস্যরা ১৪ আগষ্ট ‘কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি শর্টগান ও ১টি এক নলা বন্দুক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net