August 25, 2026, 10:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

২৫ জেলার ডিসি বদলি/কে কোথায় পদায়ন হলেন, কুষ্টিয়ার ডিসি শিল্প মন্ত্রণালয়ে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সারা দেশে ২৫টি জেলার প্রশাসককে বদলি করেছে সরকার। পাশাপাশি তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শিমুল আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, কুষ্টিয়া থেকে এহেতেশাম রেজাকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, ঝিনাইদহ থেকে এস এম রফিকুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, বগুড়া থেকে মো. সাইফুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব, জয়পুরহাট থেকে সালেহীন তানভীর গাজীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব ও চাঁদপুর থেকে কামরুল হাসানকে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া ফরিদপুর ও পাবনার জেলা প্রশাসককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, ১৭টি জেলার প্রশাসকদের প্রেষণে পদায়ন করা হয়েছে।
এর মধ্যে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানকে উপওয়াকফ প্রশাসক, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক, হবিগঞ্জ থেকে মোছা. জিলুফা সুলতানাকে জয়িতা ফাউন্ডেশনের পরিচালক, ময়মনসিংহ থেকে দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বাংলাদেশ জুট করপোরেশনের সচিব, মাগুরা থেকে মোহাম্মদ আবু নাসের বেগকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের সচিব পদে বদলি করা হয়েছে।
পাশাপাশি রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net