April 21, 2026, 4:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

আওয়ামী লীগের পতনের এক মাস পূর্তি আজ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অভ্যুত্থানের এক মাস পূর্ণ হচ্ছে আজ। আজ যে অভ্যুত্থানের এক মাস পূর্তি হতে যাচ্ছে তা দৃশ্যমান হতে থাকে জুলাইয়ের শুরুর দিক থেকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে। গত ১৪ জুলাই পর্যন্ত এ আন্দোলন ছিল শান্তিপূর্ণ। আন্দোলন ঘিরে সহিংসতার সূত্রপাত ঘটে ১৫ জুলাই। এর পর থেকে মূলত আন্দোলনের তীব্রতা ও ব্যাপ্তি বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় গত ৩ আগস্ট সরকার পতনের এক দফা দাবি আসে ছাত্র-জনতার পক্ষ থেকে। ডাক দেয়া হয় অসহযোগ আন্দোলনের। ৪ আগস্ট মাঠে নামার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এদিন সারা দেশে ব্যাপক সংঘাতে শতাধিক মানুষের প্রাণহানি হয়। ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচিতে রাজপথে নেমে আসে বিপুলসংখ্যক ছাত্র-জনতা। শেষমেশ ক্ষমতা ছেড়ে এদিন ভারতে আশ্রয় নেন ২০০৯ সালে প্রধানমন্ত্রীর আসনে বসা শেখ হাসিনা।
সরকার পতনের একদিন পর বাতিল ঘোষণা করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। এরপর ৮ আগস্ট ড. মো. ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্র্বতীকালীন সরকার। সেই হিসেবে দুদিন দেশে কোনো সরকার ছিল না।
অন্তর্র্বতীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে রাখা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে। রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ৮ আগস্ট ছয় সদস্যের লিয়াজোঁ কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, লিয়াজোঁ কমিটি অন্তর্র্বতীকালীন সরকারকে পরামর্শ দেবে এবং সরকার, অংশীজন ও ছাত্র-জনতার সঙ্গে সমন্বয় করবে। লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য মাহফুজ আব্দুল্লাহকে পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, গুলিবর্ষণ ও ধরপাকড়ের কারণে শেখ হাসিনার পদত্যাগের পর সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। সরকার পতনের পর তারাও কর্মস্থল ত্যাগ করে। ফলে থানা ও ট্রাফিক সিগন্যালগুলো কার্যত পুলিশশূন্য হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরাই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে। পুলিশ কর্মস্থলে যোগদান করার পরও সব মিলিয়ে ১০ দিন শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net